২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৩০ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৭ মুহাররম ১৪৪২ হিজরি

লোহাগাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ । ১১:১৫ রাত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় শাহাদত হোসেন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহাদত উপজেলার সদর ইউনিয়নের লোহার দীঘির পাড় এলাকার মো: হারেছ ড্রাইভারের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর এক বন্ধু আহত হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের বড় ভাই মো: লিটন জানান, সোমবার দুপুরে লামার আজিজ নগর লেকে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শাহাদাত ও তার বন্ধু। পথিমধ্যে চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস তার মোটর সাইকেলটিকে পেছন থেকে স্বজোরে ধাক্কা দিলে শাহাদাত মারাত্বক আঘাতপ্রাপ্ত হয়ে সড়কে লুটিয়ে পড়ে। এসময় গুরতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একইদিন সন্ধ্যায় মারা যায়।

২৪ ঘণ্টা/এম আর/আজাদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন