২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৩১ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৮ মুহাররম ১৪৪২ হিজরি

করোনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ । ১:৩৪ দুপুর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী জেলার এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। তার নাম খন্দকার তৌফিক আলম (৫৮)।

গতকাল সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৮ আগস্ট করোনা পজিটিভ হন তৌফিক। তিনি রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক শাখায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায় হলেও তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় পরিবার নিয়ে থাকতেন।

২৪ ঘণ্টা/এম আর

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন