২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৩১ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৮ মুহাররম ১৪৪২ হিজরি

লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২০ অক্টোবর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ । ১:৩৯ দুপুর

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ লোহাগাড়া সদর ইউনিয়ন, আমিরাবাদ ইউনিয়ন ও আধুনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মুহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন, আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, আগামী ৩ অক্টোবর মনোয়নপত্র প্রত্যাহার এবং আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্টিত হবে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হয়েছিল।

২৪ ঘণ্টা/এম আর/আজাদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন