২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৩১ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৮ মুহাররম ১৪৪২ হিজরি

গ্রিসে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ । ৯:৫১ রাত

গ্রিসের আসপোপিরগো নামক স্থান থেকে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

নিহতদের একজনের নাম আব্দুল মমিন। তার বাবার নাম আব্দুর রাজ্জাক,মা গুলেসা বেগম। অপরজনের নাম মোহাম্মদ শাহীন।

তার বাবার নাম নুর হোসেন, মা আমিনা খাতুন।
নিহত দুইজনেরই বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জের কামড়াখাই গ্রামে।

পুলিশ জানিয়েছে, কে বা কারা তাদের হত্যা করে পরিত্যক্ত দুটি কনটেইনারের পৃথক পৃথক রুমে রেখে যায়। তাদের একজন মাথায় ও আরেকজন গলায় গুলিবিদ্ধ ছিলেন।

গ্রিসের প্রচলিত আইনে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর জোর দাবি জানিয়েছেন।

ইতোমধ্যে গ্রিক পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস।

জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে পাঠানো হবে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন