২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২৯ মুহাররম ১৪৪২ হিজরি

চট্টগ্রামে আরো ৭৬ জনের করোনা শনাক্ত,আক্রান্ত ছাড়াল ১৮ হাজার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ । ১১:৪৯ সকাল

২৪ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে আরো ৭৬ জনের শরীরে নতুন করে কোভিড-১৯ ভাইরাসের অস্থিত্ব মিলেছে।এর মধ্যে মহানগরের ৬৩ জন ও ১৩ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট রোগীর সংখ্যা ১৮ হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়নি কারও।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ২০ ও উপজেলার ৪ জন

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৮ জনের নমুনা পরীক্ষা করে উপজেলার ৪ জন

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ১০৭ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৬ ও উপজেলার ১ জন

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৮ জনের নমুনা পরীক্ষা করে উপজেলার ৪ জন

ইম্পেরিয়াল হাসপাতালে ৭৫ জনের নমুনার মধ্যে মহানগরের ১২ ও উপজেলার ১ জন

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৯৪ জনের নমুনা পরীক্ষায় মহানগরের ১১ জন

বুধবার ১৬ সেপ্টেম্বর সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১২০ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৬ জন।

২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন