২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২৯ মুহাররম ১৪৪২ হিজরি

নৌ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ । ১২:২৯ দুপুর

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীর করোনা শনাক্ত হয়।

করোনায় আক্রান্ত হলেও প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি তার মন্ত্রীপাড়ার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন।

গণমাধ্যমকে মন্ত্রী বলেন, জ্বরের পাশাপাশি শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। তবে শ্বাসকষ্টের তেমন কোন সমস্যা নেই।

রোববার করোনা টেস্ট করিয়ে সোমবার রেজাল্ট পান প্রতিমন্ত্রী। এর আগে শনিবার নৌ প্রতিমন্ত্রীর এপিএস আ ন ম আহমাদুল বাশারও করোনায় আক্রান্ত হন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন