আন্তর্জাতিক ডেস্ক: গত মঙ্গলবার বৈশালি জেলার রাঘবপুর ব্লকে বজ্রপাতে ৪ জন সহ রোহতাস, ভোজপুর, গোপালগঞ্জ ও সারান জেলায় ২ জন করে ও পাটনা, বেগুসরাই, আরারিয়া, সুপাউল, কাইমুর ও অন্য আর একটি জেলায় একজন করে বিহারে বজ্রপাতে মারা গেছে ১৮ জন। এবং উত্তরপ্রদেশে ১৩ জন। সবমিলিয়ে বজ্রপাতে ভারতে ৩১ জনের মৃত্যু হয়েছে।
কেন্দ্রীয় সরকার বিহারের মধুবনী, কাটিহার ও গয়ায় বজ্রপাত ডিটেকশন কেন্দ্র তৈরি করেছে । সেখানকার লোকজনকে সতর্ক করা হচ্ছে। বিপর্যয়ের জন্য দপ্তরের কর্মীদের প্রস্তুত থাকতেও বলা হয়েছে। এই রকম বিরুপ আবহাওয়ার দিনগুলোতে একেবারে প্রয়োজন ছাড়া লোকজনকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
২৪ঘণ্টা/এন এম রানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ । ১:৫৪ দুপুর