২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২৯ মুহাররম ১৪৪২ হিজরি

দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, আক্রান্ত ১৬১৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ । ৩:৫৩ বিকাল

২৪ ঘণ্টা ডট নিউজ: বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৬১৫ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২১ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৮২৩ জন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে ১৩ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে শনাক্ত হয়েছে এক হাজার ৬১৫ জন।

দেশে মোট করোনা শনাক্ত হয়েছে তিন লাখ ৪২ হাজার ৬৭১ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন করে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৩৭৫ জন। তাদের নিয়ে মোট সেরে উঠেছেন দুই লাখ ৪৭ হাজার ৯৬৯ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, ২৬ অগাস্ট তা তিন লাখ পেরিয়ে যায়। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

৭ সেপ্টেম্বর সেই সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে ২ কোটি ৯৫ লাখ ছাড়িয়েছে; মৃতের সংখ্যা ৯ লাখ ৩৫ হাজার পেরিয়ে গেছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন