২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২৯ মুহাররম ১৪৪২ হিজরি

ভাইরাল হওয়া মা-ছেলের সাথে দেখা করলেন ক্রিকেটার মুশফিক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ । ৭:০১ রাত

ক্রীড়া ডেস্ক: ক্রিকেট খেলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মা ও ছেলের সাথে দেখা করলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

দেখা করার পর উপহার হিসেবে তাদের হাতে ব্যাটিং গ্লাস, গ্লাভস,জার্সি ও অটোগ্রাফযুক্ত স্মারক ব্যাট তুলে দেন তিনি।

গত ১১ ই সেপ্টেম্বর পল্টন ময়দানে মা-ছেলের এমন ক্রিকেট খেলার অসম্ভব সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দী করতে ভুল করেননি স্পোর্টস ফটোগ্রাফার।

অল্প কিছুক্ষণের মধ্যেই মা ঝর্ণা আক্তার ও ১১ বছর বয়সী মাদ্রাসার ছাত্র শেখ ইয়াসিন সিনান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। হয় অনেক আলোচনা সমালোচনা। পরে ইয়াসিন সিনান, একটা টেলিভিশনকে তার প্রিয় খোলোয়াড় মুশফিক জানালে বিষয়টি সামনে এনে দেখা করতে আসেন তার ছোট্ট এই ভক্তের সাথে। দেখা করতে এসে মুশফিক বলেন, তুমি আমার চাইতেও বড় হও।

২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন