২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২৯ মুহাররম ১৪৪২ হিজরি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জন্য রেজাউল করিমের সুরক্ষা সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ । ৯:৫০ রাত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে হাই ফ্লো অক্সিজেন, ২০০০ পিস মাস্ক সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সুরক্ষা সামগ্রী বিতরণ কালে তিনি বলেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে কারাগারে বন্দীদের জন্য সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে। মানুষের জন্য আমরা সব সময় সহায়তা করছি । করোনা দূর্যোগ মোকাবেলায় কারাবন্দীদের ও সুরক্ষা সামগ্রী প্রয়োজন। বন্দীদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে এমন উদ্যোগ নিয়েছেন এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান রেজাউল করিম চৌধুরী।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি আই জি প্রিজন ফজলুল হক চৌধুরী, জেলার রফিকুল ইসলাম,ডেপুটি জেলার মাজহারুল, ডাঃ শামীম, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, আব্দুল হান্নান লিটন, জিন্নাত সোহানা চৌধুরী, নুরুল আলম, ইয়াসিন আরাফাত কচি, মোঃ ইলিয়াস, রাজ্জাক, নাসির, সাইমন প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন