২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২৯ মুহাররম ১৪৪২ হিজরি

লোহাগাড়ায় তিন হাজার ইয়াবাসহ আটক মাদক কারবারী কারাগারে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ । ১১:৪৮ রাত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় কুতুব উদ্দিন (৩৯) নামের এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা গাইনার পাড়ার হাবিবুল্লাহর পুত্র।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। আগেরদিন মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

লোহাগাড়া থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে ওসি জাকের হোসাইন মাহমুদ, পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ও এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কলাউজান গাবতল পাকা সড়কের আদারচরগামী জসিম উদ্দিনের মুদির দোকানের সামনে ইয়াবা কারবারী কুতুব উদ্দিনের কোমরে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য অানুমানিক ৯ লক্ষ টাকা বলে জানানো হয়। আটক কুতুবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/আজাদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন