২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৩০ মুহাররম ১৪৪২ হিজরি

ফের আন্দোলনে উত্তাল হাটহাজারী মাদ্রাসা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ । ২:৫০ দুপুর
মো:পারভেজ,হাটহাজারী প্রতিনিধি: ৯ দফা দাবি আদায়ে আবারও ছাত্র আন্দোলনে উত্তাল হাটহাজারী দারুল উলুম মঈনুল মাদ্রাসা।
বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) সকাল থেকে মাদ্রাসার ভেতরে কেউ প্রবেশ করতে না পারলেও মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা শেখ আহমদ, মুফতি জসিম ও মাওলানা ওমরের রুমে ভাঙচুর চালানোর চিত্র ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়ায়।
হাটহাজারী মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক ভিডিওতে মাদ্রাসার পরিচালক ও হেফাজত আমির আল্লামা আহমদ শফীর কক্ষেও ভাঙচুর চালানোর অভিযোগ করা হয়েছে। যদিও কিছুক্ষণ পর মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সে ভিডিও এবং ভাংচুরের ছবি মুছে দেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীরা মাইকে ঘোষণা দিচ্ছে মাদ্রাসার ভেতরে কোন ভাংচুর হয় নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মাদ্রাসার মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন। অন্যদিকে মাদ্রাসার ভেতরে শিক্ষার্থীরাও তাদের আন্দোলন অব্যাহত রেখেছে।
২৪ঘণ্টা/এন এম রানা/পারভেজ
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন