২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৩০ মুহাররম ১৪৪২ হিজরি

চট্টগ্রামে ইয়াবা সহ শ্যামলী বাসের চালক ও হেলপার গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ । ৩:৫১ বিকাল

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন আজ বৃহস্পতিবার ভোরে নতুনব্রীজ এলাকায় অভিযান চালিয়ে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ১৩,৫৩০ পিস ইয়াবাসহ বাসের চালক ও হেলাপরকে আটক করেছে র‌্যাব-৭।

 

আটককৃতরা হলো, চালক মোঃ আজিজুর রহমান(৪২) ও সহকারি মোঃ মানিক (২৯)।

র‌্যাব- ৭ এর মিডিয়া অফিসার এএসপি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালিয়ে উক্ত ইয়াবা উদ্ধার এবং বাসটি (ঢাকা মেট্রো -ব- ১৪-৩২৬৭) জব্দ করে চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।

২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন