২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৩০ মুহাররম ১৪৪২ হিজরি

কর্ণফুলীতে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ । ৪:১৩ বিকাল

নিউজ ডেস্ক: বন্দর নগরীর কর্ণফুলী নদীতে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত দুই বন্ধু যথাক্রমে জিতু দাশ (১৬) ও কঙ্কন দাশ (১৫) নামে বলে জানা গেছে।

সদরঘাট থানা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে ।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাহিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুজনের মৃত্যুর খবরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারেরর কাছে স্থানন্তর করা হয়েছে।

২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন