২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৫ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১০ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২৬ সফর ১৪৪১ হিজরি

পায়ুপথে বাতাস দিয়ে শিশু হত্যা,হত্যাকারি আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ । ৫:৫৫ সন্ধ্যা

বগুড়ার কাহালুতে পায়ুপথে বাতাস দিয়ে আলাল (১২) নামে জুট মিলের এক শিশু শ্রমিককে হত্যা করেছে তারই সহকর্মী যতিন চন্দ্র (১৫)। এ ঘটনায় অভিযুক্ত যতিনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মুরইল এলাকার আফরিন জুট মিলে এ ঘটনা ঘটে। নিহত আলাল কাহালুর ঢাকন্তা গ্রামের মোতাহার আলীর ছেলে।

জানা গেছে, আফরিন জুট মিলে সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছিল। বেলা ১১টার দিকে সবার অগোচরে শ্রমিক যতিন হাওয়া মেশিনের পাইপ দিয়ে অপর শ্রমিক আলালের পায়ুপথে বাতাস দেয়। এতে আলালের পেট ফুলে অসুস্থ হয়ে পড়ে।

বিষয়টি জানাজানি হলে আলালকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আলাল মারা যায়।

এদিকে, পুলিশ খবর পেয়ে জুট মিল থেকে যতিনকে আটক করে। সে শাজাহানপুর উপজেলার খরনা গ্রামের বাসিন্দা।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন