২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১ সফর ১৪৪২ হিজরি

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সুস্থতা কামনায় রাউজান উপজেলা প্রশাসনের দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ । ৮:৩৭ রাত

রাউজান প্রতিনিধি:করোনায় আক্রান্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেনসহ তাদের পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনায় রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া মাহফিল শুক্রবার বাদে আছর অনুষ্ঠিত হয়।
রাউজান উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মাহফিল উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

বক্তব্য রাখেন উপজেলা সি. সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বি এম জসিম উদ্দিন হিরু, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শওকত হোসেন।

২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন