২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১ সফর ১৪৪২ হিজরি

আল্লামা আহমদ শফির মৃত্যুতে মহানগর বিএনপি’র শোক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ । ১১:৫১ রাত

উপমহাদেশের আলেমকুলের শিরোমণি, হাটহাজারী মাদ্রাসার প্রেন্সিপ্যাল, শায়খুল হাদীস, হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আল্লামা শফি সাহেব একজন বিনয়ী ও সজ্জন মানুষ ছিলেন। তিনি ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বীনের আলো জানিয়েছেন। দেশের এ দূর্যোগকালে উনার মতো একজন আলেমে দ্বীনের বড় প্রয়োজন ছিল। তার মৃত্যুতে ইসলাম ও বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অপূরণীয় ক্ষতি। যা সহজে পূরণ হবার নয়।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার, উনান ভক্ত ও শুভানুদ্ধায়ীদেও প্রতি আন্তরিক সমবেদনা জানান।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন