২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২ সফর ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে ফেনী থেকে আসা পর্যটকদের সাথে স্থানীয়দের সংঘর্ষে আহত ১৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ । ১২:৩৪ রাত

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় বেড়াতে আসা পর্যটকদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যার সময় বাশঁবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী থেকে ২০ টি মোটর সাইকেল যোগে প্রায় ৪০ জন যুবক সীতাকুণ্ডের বাশঁবাড়িয়াস্থ সীবিচে বেড়াতে আসে। তারা সীবিচে ভ্রমণ শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফিরে যাবার সময় বাঁশবাড়িয়া বাজারে যানজটে আটকা পড়ে স্থানীয় সিএনজি চালকদের সাথে বাকবিতণ্ডতায় লিপ্ত হয়ে এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয় এবং স্থানীয় এক সিএনজি অটোরিকশা চালককে মারধর করে।

এসময় বাজারের সভাপতি তসলিম গিয়ে ঘটনা মিমাংসা করার চেষ্টা করলে তাকেও মারধর করা হয়। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে পর্যটকদের ধাওয়া দিয়ে পিটুনি দিলে হামলায় পর্যাটকদের মধ্যে ৭/৮ জন আহত হয়। প্রাথমিকভাবে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে তারা তাদেরকে ফেনী হাসপাতালে নিয়ে যায়। আহতরা হচ্ছে রাকীব আহমেদ তাহা (৩২), পিতা- কবির আহমেদ, দেলোয়ার হোসেন (৩০), মুন (২০), খন্দকার মোস্তাফিজুর রহমান, পিতা- খন্দকার হাফেজ আহমেদ, সাং- রামপুর, ফেনী সদর।

এদিকে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে।

এব্যাপারে জানতে চাইলে বাঁশবাড়িয়ার ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর বলেন, উক্ত যুবকরা ফেনী থেকে এসে বাঁশবাড়িয়া সাগর পাড়ে বেড়াতে যায়। বেড়ানো শেষে ফিরে যাওয়ার সময় বাজারে যানজটের সৃষ্টি হলে তর্কাতর্কি করে এক ট্যাক্সি চালককে মারধর করে। ঘটনা দেখে বাজারের সভাপতি তসলিম মীমাংসা করতে গেলে তাকেও ঐ যুবকরা মারধর করে। এসময় ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা কয়েকজনকে মারধর করে এমনটাই শুনেছি আমি।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, ফেনী থেকে ভ্রমণে আসা পর্যটকদের সাথে স্থানীয় সিএনজি চালকদের তর্ক-বির্তকের ঘটনা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন