২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২ সফর ১৪৪২ হিজরি

অক্টোবরে মাঠে নামছে ব্রাজিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ । ১:০৯ দুপুর

ক্রীড়া ডেস্ক: বলিভিয়া ও পেরুর ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব জন্য মাঠে নামবে দলগুলো। দীর্ঘদিন আন্তর্জাতিক ফুবল বন্ধ থাকার পর অক্টোবল থেকে শুরু হতে বিশ্বকাপের টিকিট কাটার এই প্রতিযোগিতা।

 

ব্রাজিলের হেড কোচ তিতে সামনে দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের ব্রাজিল দল ঘোষণা করেছেন।
দলে নতুন করে জায়গা হয়েছে লিভারপুল অন্যতম ভরসা অ্যালিসন বেকার, রিয়ালে তরুন ফরোয়ার্ড রদ্রিগো।

বলিভিয়া ও পেরুর বিপক্ষের ম্যাচ দুইটি গত মার্চে হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা আর মাঠে গড়ায়নি। আগামী ৮ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়া ও ১৩ অক্টোবর পেরুর মাঠে নামবে নেইমাররা।

ব্রাজিলের ২৩ সদস্যের দল:

গোলরক্ষক: আলিসন বেকার, ওয়েভারতন, সান্তোস

ডিফেন্ডার: দানিলো, গাব্রিয়েল মেনিনো, রেনান লোদি , আলেক্স তেলেস, চিয়াগো সিলভা, মার্কিনিয়োস, ফেলিপে, রদ্রিগো কাইয়ো

মিডফিল্ডার: কাসেমিরো, ফাবিনিয়ো, ব্রুনো গিমারেস, দগলাস লুইস, এভেরতন রিবেইরো, ফিলিপে কৌতিনিয়ো

ফরোয়ার্ড: নেইমার, এভেরতন, গাব্রিয়েল জেসুস, রদ্রিগো, রবের্তো ফিরমিনো, রিচার্লিসন।

২৪ঘণ্টা/এন এম রানা/রৃয়াজ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন