২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২ সফর ১৪৪২ হিজরি

মিরসরাইয়ে খাবারের লোভ দেখিয়ে ৫ বছরের শিশু ধর্ষণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ । ১:২৯ দুপুর

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে ৫ বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনায় ধর্ষিতা শিশুর পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছ।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ওই শিশুর বাবা বাদি হয়ে ধর্ষণ কারির বিরুদ্ধে মিরসরাই থানায় মামলা দায়ের করেন। ধর্ষকের নাম রাকিব হোসেন। সে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের মোল্লা বাড়ি পুকুর পাড়ের মো. ইউছুপের ছেলে।

মামলায় ওই শিশুর বাবা অভিযোগ করেন, গত ৩০ আগস্ট বিকালে তার মেয়ে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এসময় তাদের পাশের বাড়ির রাকিব হোসেন তার মেয়েকে খাবারের লোভ দেখিয়ে রাকিবের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর মেয়ে ঘরে এসে অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে রাকিব তাকে ডেকে নিয়ে কি করেছে সবকিছু শিশুটি তার মাকে বলে।

বিষয়টি সাথে সাথে ৪নন্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মো.আলমগীর হোসেনকে জানো হলে তিনি প্রথমে শিশুটির চিকিৎসা করানোর পরামর্শ দেন। মেম্বারের পরামর্শ মোতাবেক শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। চিকিংসা জনিত কারণে ধর্ষণের বিষটি নিয়ে থানায় অভিযোগ দায়ের করতে তাদের সময় লাগে।

মিরসরাই থানার পরিদর্শক দীনেশ দাশগুপ্ত জানান, শিশু ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবা বাদি হয়ে একজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন