২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২ সফর ১৪৪২ হিজরি

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ বিদেশী বিয়ারসহ গ্রেপ্তার -১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ । ৩:১৮ বিকাল

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বিপুলপরিমাণ ক্যান বিয়ারসহ মিজানুর রহমান ঢালী নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার গভীর রাতে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের গজারিয়া গ্রাম থেকে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত ঢালীকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়।

মিজানুর রহমান ঢালী উত্তর চর আবাবিল ইউনিয়ন গজারিয়া গ্রামের ফজলুল করিম ঢালীর ছেলে ও একই ইউনিয়নের যুবলীগের যুগ্ম-আহবায়ক বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নিজ বাড়ি থেক ২৫০ ক্যান বিদেশী বিয়ার জব্দ করা হয়।

হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, মিজানুর রহমান ঢালীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। মাদক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হবে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন