২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২ সফর ১৪৪২ হিজরি

অ্যাগুয়েরা-ডি মারিয়া বিহীন আর্জেন্টিনার ৩০ সদস্যের দল ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ । ৩:১১ বিকাল

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আমেরকিার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছে আর্জেন্টিনা।

অক্টোবরে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুইটি সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল ফেডারশন ঘোষণা করা ৩০ সদস্যের দলে জায়গা হয়নি পিএসজির হয়ে দারুণ খেলা অ্যানহেল ডি মারিয়া ও ম্যানসিটির সার্জিও অ্যাগুয়েরা।

কোচ স্কোলানির
৮ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ পর্বের লড়াই শুরু করবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর ১৩ অক্টোবর বলিভিয়ার মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়নরা।

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া লিওনেল মেসি ফিরেছেন লিওনেল স্কালোনির ৩০ সদস্যের দলে। গোমেস ও সিমিওনেরা ফিরলেও দলে ফেরা হয়নি পিএসজির হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানো ডি মারিয়া। এদিকে অস্ত্রোপচারের পর এখনও ঠিকঠাক অনুশীলন শুরু করতে না পারায় অনুমেয়ভাবে স্কোলানির দলে নেই ম্যানসিটির আগুয়েরো।

আর্জেন্টিনার ৩০ সদস্যের দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেস, হুয়ান মুসো, আগুস্তিন মার্চেসিন

ডিফেন্ডার: হুয়ান ফয়েথ, রেনসো সারাভিয়া, হের্মান পেস্সেইয়া, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্ডি, নেহুয়েন পেরেস, ওয়াল্তার কান্নেমান, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো প্যারাদেস, গিদো রদ্রিগেস, রদ্রিগো ডি পল, এসেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকোলাস দোমিনগেস।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, লুকাস ওকামপোস, নিকোলাস গঞ্জালেস, আলেক্সিস মাক আয়িস্তের, আলেহান্দ্রো গোমেস, হোয়াকিন কোররেয়া, লুকাস আলারিও, লাউতারো মার্টিনেস, ভিওভানি সিমেওনে ও ক্রিস্টিয়ান পাভোন।

২৪ঘণ্টা/এন এম রানা/রৃয়াজ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন