২৪ ঘন্টা নিউজ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৩ সফর ১৪৪২ হিজরি

আফগানিস্তানে বিমান হামলায় ৪০ তালেবান সদস্য নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ । ৯:১১ সকাল

আফগানিস্তানে বিমান হামলায় তালেবানের ৪০ সদস্য নিহত হয়েছেন। শনিবার ১৯ সেপ্টেম্বরের অভিযানে কোন বেসামরিক নাগরিক হতাহত হয়নি বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
যদিও উত্তর-পূর্বাঞ্চলের কুন্দুজ প্রদেশের তালেবান ঘাঁটিতে হামলায় ১১ বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া আরো ১০ জন আহত হয়েছেন বলে জানায় প্রাদেশিক সরকার।

এদিকে তালেবানের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, সরকারি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ৪০ বেসামরিক নাগরিক। তবে নিজেদের কোন সদস্য হতাহত হয়েছেন কিনা সে বিষয়ে উল্লেখ করেনি সশস্ত্র গোষ্ঠীটি।

কুন্দুজ প্রদেশের সামরিক অভিযানে হতাহতের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে বলেও জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় শনিবার সকালে খান আবাদ জেলার সেনা সদস্যদের অবস্থান লক্ষ্য করে তালেবানের হামলা চালানোর জবাবেই এ বিমান হামলা চালানো হয়।

পাল্টাপাল্টি হামলার পর সাধারণ মানুষের সুরক্ষার্থে মানবিক যুদ্ধবিরতির ডাক দিয়েছেন দেশটির প্রেসিডন্ট আশরাফ ঘানি।

এর আগে, ১৭ সেপ্টেম্বর তিনটি প্রদেশে উভয় পক্ষের সংঘর্ষে ৩০ তালেবান ও ১৯ নিরাপত্তা সদস্য নিহত হন।

আফগানিস্তানের দীর্ঘ ১৮ বছরের যুদ্ধে অবসানে সরকার এবং যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে যখন শান্তি চালিয়ে যাচ্ছে তখনই হামলার ঘটনা বেড়ে গেছে। এতে আবারো হুমকিতে পড়েছে শান্তি আলোচনা।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন