২৪ ঘন্টা নিউজ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৩ সফর ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বার আউলিয়া হাইওয়ে থানার এসআই নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ । ১১:৫২ সকাল

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর নিহত হয়েছে। নিহতের নাম মাহবুবুর রহমান (৪৬)।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার সময় উপজেলার বাঁশবাড়িয়াস্থ ইউনিটেক্স এর সামনে মহাসড়কে এঘটনা ঘটে। এঘটনায় নোমান নামে এক কনস্টেবলও আহত হয়।

নিহত এসআই মাহবুব কুমিল্লা জেলার দক্ষিণ সদর থানার ডুবুরিয়া গ্রামের মৃত তফাজ্জল রহমানের পুত্র।

জানা যায়, বাড়বকুণ্ড বাজারে সবজি নামানোর সময় একটি দাঁড়ানো ট্রাককে আরেকটি কাভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় বার আউলিয়া হাইওয়ে থানা সাব ইন্সপেক্টর(এসআই) মাহবুবুর রহমান উক্ত কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে বাঁশবাড়িয়া এলাকার ইউনিটেক্স মিলের সামনে দাঁড় করায়। এসময় চট্টগ্রামমুখী অপর একটি ট্রাক কাভার্টভনটিকে পিছন থেকে ধাক্কা দিলে কাভার্ডভ্যানের সামনে দাড়িঁয়ে থাকা এস আই মাহবুব গুরুত্বর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজান বলেন, দুর্ঘটনা কবলিত একটি গাড়িকে সিগনাল দিতে গিয়ে অপর আরেকটি ট্রাক ধাক্কা দিলে আমাদের থানার এসআই মাহবুব রহমান আহত হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন