২৪ ঘন্টা নিউজ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৩ সফর ১৪৪২ হিজরি

রাজনীতি নয়,গায়েবি মামলাই আ’লীগের প্রধান হাতিয়ার : ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ । ৪:৩৮ বিকাল

চট্টগ্রাম মাহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন- রাজনীতি নয়, গায়েবি মামলাই আওয়ামী লীগের প্রধান হাতিয়ার।

সরকার দেশে একদলীয় শাসন চালাচ্ছে। সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। কিন্তু মিথ্যা মামলা, হামলা, নির্যাতন-নিপীড়ন করে কোন স্বৈরাচার সরকার টিকে থাকতে পারে নাই, এই সরকারও পারবে না। বিএনপি নেতাকর্মীরা মিথ্যা মামলা হামলাকে ভয় পায় না। তিনি আজ ২০ সেপ্টেম্বর, রোববার, দুপুরে কোর্ট হাজিরা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, দেশ আজ দুর্নীতি-দুঃশাসনের রাজ্যে পরিণত হয়েছে। সরকারের রন্ধে রন্ধে দুর্নীতি আর দুর্নীতি। সরকারের এই দুর্নীতির দুর্গন্ধ আজ সারা দেশে ছড়িয়ে পড়েছে। দেশের জনগণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে, দেশে গণতন্ত্র ফিরে আসবে, আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

এ সময উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএন পির শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট মফিজুল হক ভুঁইয়া এডভোকেট এনামুল হক, এডভোকেট নাজিম উদ্দিন, এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, এডভোকেট তারেক আহমেদ, এডভোকেট নেজাম উদ্দিন, অ্যাডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ, এডভোকেট নাজমুল হাসান এডভোকেট যায়েদ বিন রশিদ প্রমুখ নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন