২৪ ঘন্টা নিউজ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৩ সফর ১৪৪২ হিজরি

ফেসবুকে আল্লামা শফীকে নিয়ে কটূক্তি, মুফতি জিহাদী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ । ৯:০১ রাত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তির অভিযোগে মুফতি আলাউদ্দিন জিহাদী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

দেওভোগ মাদ্রাসার খতিব হারুনুর রশিদের করা মামলায় রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানার পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আল্লামা শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অপরাধে আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে মাহমুদপুরের তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন