২৪ ঘন্টা নিউজ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৬ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৪ সফর ১৪৪২ হিজরি

গুলশানে স্পা সেন্টারে অভিযান, নারীসহ গ্রেপ্তার ২৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ । ৯:৫১ সকাল

রাজধানীর গুলশানের অ্যাপেল থাই স্পা সেন্টারে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৬ জন নারী।

রবিবার দিবাগত রাতে গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, স্পা সেন্টারটিতে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা, যৌন নিপীড়নমূলক কাজ চলে আসছিল। এমন অভিযোগে রাত সাড়ে আটটার দিকে সেখানে অভিযান চালানো হয়। আটক করা হয় ১২ নারী ও ১৬ জন পুরুষকে।

জানা যায়, অভিযানে স্পার নামে সেন্টারটিতে অসামাজিক কাজ করার প্রমাণ পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। পরে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. ওলিয়ার রহমান গ্রেপ্তারদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেছেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন