২৪ ঘন্টা নিউজ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৬ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৪ সফর ১৪৪২ হিজরি

গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে মোহরায় ৭ ঘর ভষ্মিভূত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ । ২:০২ দুপুর

২৪ঘণ্টা নিউজ ডেস্ক: নগরীর চান্দগাঁও মোহরায় গ্যাস সিলিন্ডার বিস্ফেরণে পুড়ে গেছে ৭ টি বাড়ি।

রাত ১১ টার দিকে মোহরার ৫ নম্বর ওয়ার্ডে এ দূর্ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রবিবার পূর্ব মোহরার আব্দুর রশিদ কেরানির বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহয়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘর গুলো রক্ষা করা যায়নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। কালুরঘাট ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আসলেও একটি ও এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবাররা জানান, প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন