২৪ ঘন্টা নিউজ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৬ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৪ সফর ১৪৪২ হিজরি

ফটিকছড়িতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ । ৫:৪৭ সন্ধ্যা

ফটিকছড়ি প্রতিনিধি : করোনায় আক্রান্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেনসহ তাদের পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনায় ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল (২১ সেপ্টেম্বর) সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ি উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন, উপজেলা চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন অফিসার ও কর্মকর্তা উপস্হিত ছিলেন।

এতে মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা নুর হোসেন।

২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন