২৪ ঘন্টা নিউজ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৬ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৪ সফর ১৪৪২ হিজরি

লোহাগাড়ায় তিন ইউপি নির্বাচন : দলের তৃণমূলের পরীক্ষিতদের হাতে নৌকা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ । ৯:৪৮ রাত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মেয়াদোত্তীর্ণ তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্টিত বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দলের তৃণমূলের পরীক্ষিতদের দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয় বলে নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে লোহাগাড়ার তিন ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোীত প্রার্থীরা হলেন লোহাগাড়া সদর ইউনিয়নে- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আধুনগর ইউনিয়নে- আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির এবং আমিরবাদ ইউনিয়নে- বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ইউনুছ।

মনোনয়ন বোর্ডের সভা শেষে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

উল্লেখ্য : লোহাগাড়া উপজেলার মেয়াদোত্তীর্ণ তিন ইউনিয়ন পরিষদ লোহাগাড়া সদর, আমিরাবাদ ও আধুনগর ইউপি’র নির্বাচন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ২৩ সেপ্টেম্বর, বাছাইয়ের শেষদিন ২৬ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষদিন ৩ অক্টোবর ও ভোটগ্রহণের তারিখ ২০ অক্টোবর।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন