২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৭ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৫ সফর ১৪৪২ হিজরি

ইব্রাহিমোভিচের জোড়া গোলে ১৫ ম্যাচ অপরাজিত এসি মিলান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ । ১:০২ দুপুর

মুহাম্মদ রিয়াজ : ৩৮ বছরে এসেও অনেক তরুণ ফরোয়ার্ডকে পেছনে ফেলে দিয়েছেন সুইডিশ স্ট্রাইকার জালাতান ইব্রাহিমোভিচ । সিরি-য়া ২০-২১ মৌসুমের শুরুতে করলেন জোড়া গোল। এদিকে এ নিয়ে ১৫ ম্যাচ অপরাজিত থাকলো ৭ বার চ্যাম্পিয়ানস লীগ জেতা এসি মিলান।

গত আসরেও চাহিদার তুলনায় ভালোই খেলেছেন ইব্রা। এবারে যে তার ব্যাতিক্রম হবে না প্রথম ম্যাচে এমন ই জানান দিলেন। ম্যাচ শেষে বোলানিয়ার কোচ সিনিসা মিহায়লোভিচ এর ভাষায়, “তাদের কাছে ইব্রাহিমোভিচ আছে, আমাদের সেটা নেই। ম্যাচে তারা যা কিছু করার চেষ্টা করেছে তার মূলে ছিল ইব্রাহিমোভিচ।”

ঘরের মাঠ সান সিরো তে প্রথমার্ধে ৩৫ মিনিটে প্রথম গোলের দেখা পান সাবেক পিএসজি খেলোয়াড় ইব্রা। দ্বিতীয়ার্ধে এসেই ৫ মিনিট পর পেনল্টি থেকে গোল করলেন। ভাগ্য আরেকটু ভালো হলেও হ্যাট্রিক ও হয়ে যেত।

৮৮ মিনিটে মিচেলের লাল কার্ডে ১০ জনে পরিণত হওয়া বোলানিয়া আর ম্যাচে ফিরতে পারেনি। পয়েন্ট টেবিলে ১৭ তম স্থান নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের । এদিকে প্রথম জয়ে জুভেন্টাসের পর তৃতীয় স্থানে আছে এসি মিলান

২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন