২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৭ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৫ সফর ১৪৪২ হিজরি

চট্টগ্রাম বন্দরের বেদখলে থাকা ৩ একর জমি উদ্ধার

চট্টগ্রাম বন্দরে উচ্ছেদ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ । ৩:২৬ বিকাল

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরে পোর্ট কলোনি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এ উচ্ছেদ অভিযানের নের্তৃত্ব দেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে পরিচালিত উচ্ছেদ অভিযানে বন্দরের প্রায় ৩ একর জমি পুনরুদ্ধার করা হয়। বন্দরের সহকারী ভূমি ব্যবস্থাপক মুহাম্মদ শিহাব উদ্দিন ছাড়াও এ অভিযানে পুলিশ, আনসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাছাড়া অভিযানে ২টি পে লোডার ব্যবহার করে অন্তত ১৫ থেকে ২০ জন শ্রমিক এ উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগীতা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ জানান, দীর্ঘদিন ধরে বন্দরের জমি দখলে রেখে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলো একটি চক্র। এতে বন্দরের সম্পত্তি বেদখলের পাশাপাশি এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছিল।

মঙ্গলবার অভিযান চালিয়ে বন্দরের উত্তর আবাসিক এলাকায় সড়কের দুই পাশে গড়ে ওঠা ৩ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

২৪ ঘণ্টা/ রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন