২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৬ সফর ১৪৪২ হিজরি

আনোয়ারায় পুলিশের বিরুদ্ধে ইয়াবাসহ গ্রেফতার আসামীকে ছেড়ে দেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ । ৭:৫০ রাত

২৪ঘণ্টা নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সিইউএফ এল চালতাতলী এলাকা থেকে দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসাসহ দুই মাদক পাচারকারীকে আটক করলেও মোটা অংকের অর্থের বিনিময়ে এক মাদক কারবারী ছেড়ে দেওয়ার অভিযোগ উঠৈছে আনোয়ারা থানার এক এসআইয়ের বিরুদ্ধে।

থানার সাথে দহরম মহরম করে ছাড়া পাওয়া চিহ্নিত মাদক কারবারীর নাম আলী হোসেন।

প্রতক্ষ্যদর্শী একাধিক ব্যাক্তি জানান, আনোয়ারা থানার এসআই জুয়েল এর নেতৃত্বে পুলিশ ২ হাজার ইয়াবাসহ আলী হোসেন ও আব্দুর রহিম নামে দুজনকে আটক করে চালতাতলী এলাকা থেকে।

অভিযোগ রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালানকারী এসআই জুয়েল দুপুর দেড়টার দিকে ২ জন আটক করলেও আলী হোসেন কে ২ লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দিয়ে বিকাল ৫ টায় অপর এক আসামী কে আটক করে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য করে স্থানীয় সুত্র জানায় আলী হোসেন এর আগে ২০১৭ সালে ইয়াবাসহ আটক মামলার সাজাপ্রাপ্ত আসামী। এছাড়া সে চিহ্নিত মাদক পাচারকারী ।

অভিযানে দুজনকে আটক করার কথা ফোনে প্রতিবেদকের কাছে স্বীকার করেন। যার রেকর্ড আছে। তবে থানায় আসামী নিয়ে যাওয়া হয় একজনকে।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ এদিকে এ বিষয়ে জানতে চাইলে বলেন, ২হাজার ইয়াবা সহ আব্দুর রহীম নামে একজন প্রবাস ফেরত ব্যাক্তিকে আটক করা হয়েছে। কাউকে আটকের পর ছেড়ে দেয়া হয় নি। তাছাড়া আলী হোসেন নামে, কাউকে আটক করা হয়নি। গাড়ীতে আসামীর সথে মো. আলী নামে আমাদের একজন সোর্স ছিল। প্রতক্ষ্যদর্শী কেউ হয়তো সোর্সেকে আসামী মনে করে দুজন বলেছে। আসলে একজনকেই ইয়াবাসহ আটক করেছি।

২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন