২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৬ সফর ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডের কেএসএ ষ্টীল ও সীমা ষ্টীলকে পরিবেশের ৫ লক্ষ টাকা জরিমানা

সীমা স্টীলকে পরিবেশের জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ । ৯:৫৮ রাত

২৪ ঘণ্টা সীতাকুন্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের কে এস এ স্ট্রীল ও সীমা স্টীলকে ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

মঙ্গলবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের কে এস এ স্ট্রীল (শিপব্রেকিং ইয়ার্ড)কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। 

তাছাড়া একই অপরাধে সীমা স্ট্রীল মিলসকে ৩ লক্ষ টাকা এবং সীমা অটো রি রোলিং মিলসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, উক্ত তিনটি প্রতিষ্ঠান পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে ৩ প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়।

শুনানীকালে প্রতিষ্ঠানগুলোকে মোট ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন