২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৬ সফর ১৪৪২ হিজরি

কর্ণফুলী নদীতে মিললো শিশুর লাশ

কর্ণফুলি নদীতে শিশুর
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ । ১০:২২ রাত

২৪ ঘণ্টা বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের ৪ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে পাওয়া গেছে তাসিন(৭) নামের এক শিশু লাশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাসিন বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর তার খোঁজে নামে স্থানীয়রা।

রাত ৮টার দিকে বাড়ির পাশে কর্ণফুলী নদীতে তাসিনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো.হাসান চৌধুরী।

তিনি বলেন, তাসিন উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর ভাঁ ফকিরের মাজার এলাকার মাতব্বরের বাড়ির মাওলানা আবু তাহেরের ছেলে। সে স্থানীয় দরবারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়তো।

২৪ ঘণ্টা/পুজন/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন