২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৭ সফর ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় নৌবাহিনীর লেন্স নায়েক নিহত

ট্রেনের ধাক্কায় নৌবাহিনীর লেন্স নায়েক
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ । ১২:২৬ রাত

২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকায় ট্রেনের ধাক্কায় মোঃ মাসুদ রানা (২৪) নামে এক নৌ বাহিনীর লেন্স নায়েক নিহত হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোঃ মাসুদ রানার বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে।

জানা যায়, মাদামবিবির হাট এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাটির অদুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে চট্টগ্রামমুখী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন মাসুদ রানা।

তাকে উদ্ধার চট্টগ্রাম সিএমএইচ এ নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় বাংলাদেশ নৌবাহিনীর একজন লেন্স নায়েক আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন