২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৭ সফর ১৪৪২ হিজরি

করোনায় দেশে আরও ২৮ জনের প্রাণহানি, আক্রান্ত ১৫৪০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ । ৪:০৪ বিকাল

২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪০ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০৭২ জন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে ১২ হাজার ৯০০ টি নমুনা পরীক্ষা করা হলে তাদের মধ্যে এক হাজার ৫৪০ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট সংক্রমণ সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫৫ হাজার ৩৮৪ জনে।

মহামারীতে সংক্রমণের পর নতুন করে দুই হাজার ১৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬৫ হাজার ৯২ জনে।

দেশে মাসখানেক ধরে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা কিছুটা কমেছে। তবে সেই তুলনায় মৃত্যুর হার কমেনি। স্বাস্থ্য অধিদফতরের তথ্যে বলা হয়েছে, এখন পর্যন্ত দেশে প্রতি ১০ লাখের মধ্যে দুই হাজারের বেশি মানুষ নিশ্চিতভাবে করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার দেশে করোনাভাইরাসের সংক্রমণের ২০০তম দিন পূর্ণ হয়েছে। ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ার কথা জানায় সরকার। প্রথম দুই মাস সংক্রমণের গতি ছিল ধীর। মে মাসের মাঝামাঝিতে গিয়ে সংক্রমণ দ্রুত ছড়াতে শুরু করে। জুনে তা তীব্র আকার ধারণ করে।

মাসখানেক ধরে নতুন রোগী ও শনাক্তের হার কমতে শুরু করে। তবে এখন সরকার ও কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে। এ জন্য এখন থেকেই মোকাবেলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিনে চীনের উহান থেকে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। এরপর ক্রমে তা মহামারীর রূপ নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন