২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৭ সফর ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে মিনি ট্রাকে ইয়াবা,আটক ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ । ৬:২৭ সন্ধ্যা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে একটি মিনি ট্রাক থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় ২জনকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার আরাকান সড়কের শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।

তিনি বলেন, এঘটনায় কুমিল্লা জেলার কোতোয়ালী থানার ১৬ নং ওয়ার্ডের মো. মমতাজ মিয়ার ছেলে রমজান হোসেন প্রকাশ সাগর (২৫) ও একই জেলার সদর (দক্ষিণ) থানার নোয়াগ্রাম এলাকার আব্দুস ছত্তারের ছেলে মো. শাহাদাৎ হোসেনকে (২০) গ্রেফতার করা হয়েছে। এছাড়া ট্রাক ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

২৪ ঘণ্টা/রিহাম/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন