২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৭ সফর ১৪৪২ হিজরি

বাহাউদ্দিন নাসিমের রোগমুক্তিতে নোবিপ্রবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ । ৬:৪৭ সন্ধ্যা

নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবিতে) কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষিবিদ ইন্সটিটিউটের সাবেক সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিমের রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বাদ জোহর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মাহফিলের আয়োজন করেন নোবিপ্রবি কৃষিবিদ পরিবার।

দোয়া ও মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র শিক্ষক সমিতির সাবেক সভাপতি, ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, কৃষিবিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি শাখাওয়াত হোসেনসহ বিশ্ববিদ্যালয়র শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনসাধারণ। তাঁরা নাসিমসহ করোনা আক্রান্ত সকলের আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষিবিদ ইন্সটিটিউটের সাবেক এ সভাপতি দীর্ঘদিন ধরে করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২৪ ঘণ্টা/আবরার/অনামিকা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন