২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৭ সফর ১৪৪২ হিজরি

সবধরণের ক্রিকেটকে বিদায় বললেন উমর গুল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ । ৯:০৮ রাত

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানো সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার উমর গুল। ২০১৬ সালের পর জাতীয় দলের হয়ে খেলা না হলেও ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছিলেন এই তারকা ক্রিকেটার। তবে চলতি মৌসুম শেষ হলে ঘরোয়া ক্রিকেটেও আর দেখা যাবে না তাকে।

পাকিস্তানের হয়ে ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি খেলা গুল তার সময়ে দলের তো বটেই, বিশ্বেরই অন্যতম সেরা পেসার ছিলেন। পাকিস্তানের বেশ কিছু রেকর্ড আছে তার দখলে। বেশি দ্যুতি ছড়িয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটে। পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি উইকেট শিকার দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন তিনি। তার শীর্ষে যিনি তিনিও পেসার নন (শহীদ আফ্রিদি)।

মহামারীর পর ধীরে ধীরে স্বাভাবিক হতে চলা পাকিস্তানের ক্রিকেট শীঘ্রই আয়োজন করবে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ। খেলোয়াড় হিসেবে এটাই হতে যাচ্ছে গুলের শেষ মঞ্চ। এই আসর খেলার পরই নিজেকে পাঠাবেন ‘সাবেক’ খেলোয়াড়ের কাতারে। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লেখানোর পরিকল্পনা তার।

৩৬ বছর বয়সী এই পেসার ২০০৯ সালে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখেন। জনপ্রিয়তার কারণে খেলোয়াড়ি জীবনেই তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের পুনর্গঠনের জন্য ক্রিকেটারদের নিয়ে গঠিত কমিটিতে স্থান পান। গুল তখনো বর্তমান ক্রিকেটার বলে এ নিয়ে অবশ্য কিছুটা বিতর্কও ছড়িয়েছিল। তবে অবসরের সিদ্ধান্ত নেওয়ায় তিনিও কমিটির বাকিদের মত ‘সাবেক’ তকমাধারী হতে চলেছেন।

প্রসঙ্গত, এবারের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে বালুচিস্তানের হয়ে খেলবেন গুল।

২৪ ঘণ্টা/আবরার

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন