২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৮ সফর ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ । ১১:০০ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বারৈয়ারঢালার টেরিয়াল এলাকায় ১৪১ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মোঃ হেলাল হোসেন বাবু (৩০), পিতা- মোঃ মোস্তফা কামাল, গ্রাম-দক্ষিণ ছাড়েপুর (দক্ষিণ ছাড়েপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে), থানা ও জেলা- ফেনী এবং মোঃ পারভেজ হোসেন (২১), পিতা- আবুল বাশার, গ্রাম- চরএলাই, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ সহকারী পরিচালক মাহমুদুল হাসান মাহমুদ বলেন, র‌্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২৫ বিকালে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল জেলার সীতাকুণ্ড থানার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকার হাক্কানী রিফুয়েলিং স্টেশন ইউনিট-৩ এর বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি র‌্যাবের চেকপোস্ট এর সামনে থামিয়ে কার হতে নেমে দুজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্ত মতে প্রাইভেটকার এর ভিতরে ট্রাভেল ব্যাগের ভিতর হতে ১৪১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ উক্ত প্রাইভেটাকারটি (চট্ট-মেট্রা-গ-১১-১২৮৭) জব্দ করা হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক।

২৪ ঘণ্টা/খালেক/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন