২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৯ সফর ১৪৪২ হিজরি

নীলা রায় হত্যার প্রধান আসামি মিজান গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ । ১২:০২ রাত

সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজান রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে পৌরসভার উলাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে মানিকগঞ্জের চারীগ্রাম এলাকা থেকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে হত্যা মামলার অন্য দুই আসামি, মিজানুরের বাবা আব্দুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে গ্রেফতার করে।

নীলা রায় স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিলেন।

তার স্বজনদের অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মিজানুর নীলাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।

নীলার বাবা সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে সাভার থানায় মিজানুর, তার বাবা আব্দুর রহমান ও তার মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

২৪ ঘণ্টা/খালেক

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন