২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৯ সফর ১৪৪২ হিজরি

নাজিমুদ্দিন শ্যামলকে দেখতে গেলেন রিয়াজ হায়দার চৌধুরী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ । ১২:৩২ রাত

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নে- সিইউজে’র সাবেক সভাপতি নাজিমুদ্দিন শ্যামলকে দেখতে গেলেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও সিইউজে’র সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে নগরীর নাগরিক হাউসিং সোসাইটির বাসভবনে সাংবাদিক নেতা ও কবি নাজিমুদ্দিন শ্যামলের বাসায় যান পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী।

তিনি সাংবাদিক নেতা নাজিম উদ্দিন শ্যামলের শয্যাপাশে কিছুটা সময় কাটান এবং চিকিৎসার খোঁজখবর নেন ।

এ সময় সাথে ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ সেলিম ও দৈনিক পূর্বদেশের ক্রীড়া প্রতিবেদক প্রশান্ত বড়ুয়া প্রমুখ ।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসভবনে পিছলে পড়ে মাথায় রক্তাক্ত জখম হন কবি ও সাংবাদিক নেতা নাজিম উদ্দিন শ্যামল।

২৪ ঘণ্টা/মোরশেদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন