২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ৯ সফর ১৪৪২ হিজরি

চট্টগ্রামে বিডি ফুডের সাগরিকা কারখানায় অগ্নিকান্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ । ৩:০০ বিকাল

২৪ঘণ্টা নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাহাড়তলি থানার সাগরিকা এলাকায় শনিবার সকাল সোয়া ৭টার দিকে বিডি ফুড কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান কারখানায় আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদা আহমেদ জানান, আগুনে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে বিডি ফুডস-এর কারখানায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে পৃথক স্থানে জেমিনি ফ্যাশন’ নামে একটি বন্ধ পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক বলেন, বালুছড়ার এলাকায় সকাল ৮টার দিকে উক্ত অগ্নিকান্ডে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ জানা না গেলেও ফায়ার সার্ভিসের দুটি গাড়ি অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন