২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১০ সফর ১৪৪২ হিজরি

লক্ষ্মীপুরে নতুন ইউএনও’র যোগদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ । ১২:০০ রাত

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে আসছেন মোহাম্মদ মাসুম। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা সাক্ষরিত এক আদেশে তাকে লক্ষ্মীপুর সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তার শূন্য পদে বদলি করা হয়।

এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করেন।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রিদোয়ান আরমান শাকিল বৈদেশিক মাস্টার্স -ডিগ্রী অর্জনের জন্য বিদেশ গমন জনিত কারণে পদটি শূণ্য হচ্ছে। উক্ত শূন্য পদেই নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।

২৪ ঘণ্টা/খালেক

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন