ক্রীড়া ডেস্ক: আজ সন্ধা ৭ টায় প্রিমিয়ার লীগের ম্যাচ ডে-৩ এ মাঠে নামছে জোসে মরিনহোর টটেনহ্যাম হটস্পার।
ঘরের মাঠে অতিথিয়েতা দিবে পয়েন্ট টেবিলে ১৪ নম্বরে থাকা নিউক্যাসেল ইউনাইটেডকে।
দুদলের মুখোমুখি দেখা ২৮ ম্যাচে ১৪ বার জয়ে দেখা পেয়েছে স্পার্স। ২ ম্যাচ ড্র আর বাকি ১২ ম্যাচ নিউক্যাসেল এর দখলে।
সর্বশেষ দেখায় ৩-১ গোলের জয় পেয়েছে ইলিংশ অধিনায়ক হ্যারি কেইনের টনেটহ্যাম। আগের ম্যাচে সনের আগুন হ্যাট্রিক আর হ্যারিকেইনের এসিস্ট পারফরমেন্স ও লামেলার জ্বলে উঠা জয়ের বন্দরে যেতে কষ্ট হবে না স্পার্সদের।
এদিকে, ২ ম্যাচে ১ তে হার ও ১ টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে ৭ নম্বরে আছে উত্তর লন্ডনের ক্লাবটি।
২৪ঘণ্টা/এন এম রানা/রিয়াজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ । ১২:১০ দুপুর