২৪ঘণ্টা ডেস্ক: ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতারকৃত প্রখ্যাত আলেম মুফতি আলাউদ্দিন জিহাদী জামিনে পেয়েছেন।
জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত আজ রবিবার এ জামিন মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন জামিনের সত্যতা নিশ্চিত করে বলেন, চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত এ জামিন বহাল থাকবে।
দেওভোগ মাদ্রাসার খতিব হারুন অর রশিদ ২০ সেপ্টেম্বর সকালে ফতুল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মালমা করলে সেদিনই ফতুল্লার থানা পুলিশ মাহমুদপুর থেকে বিবাদী আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করে
২৪ঘণ্টা/এন এম রানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ । ৩:২৩ বিকাল