২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৬ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১১ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২৭ সফর ১৪৪১ হিজরি

হাটহাজারীতে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ । ৬:২৩ সন্ধ্যা

চট্টগ্রামের হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুচ গণি চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ইউএনও মোহাম্মদ রুহুল আমীন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আলী আহম্মদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নুরুল আবছার চৌধুরী, এডভোকেট মোহাম্মদ শামীম।

প্রধান অতিথি দেশকে এগিয়ে নিতে সকলকে শিক্ষিত করার উপর গুরুত্ব আরোপ করেন। বর্তমান সরকার শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বই তুলে দিচ্ছে,স্কুল ভবন নির্মাণ ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করছেন।

প্রত্যেক অভিভাবককে সন্তানদের প্রতি লক্ষ্য রেখে লেখাপড়া খোজ খবর নেওয়ার আহবান জানান। শিক্ষিত লোক বিত্তশালী না হলেও তার সম্মান সমাজে আলাদা। সমাজে পিতামাতা সম্মানিত হওয়ার জন্য সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে। প্রধান অতিথি পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মিড দ্যা মিল কর্মসূচীর উদ্বোধন করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন