২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ১১ সফর ১৪৪২ হিজরি

হাছান মাহমুদ চৌধুরীর মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী নওফেলের শোক

শিক্ষা উপমন্ত্রী নওফেলের শোক
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ । ৪:২৯ বিকাল

ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সভাপতি ও কাশেম-নূর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান শিল্পপতি হাছান মাহমুদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় শিক্ষা উপমন্ত্রী বলেন, হাছান মাহমুদ চৌধুরী করোনা সংকটের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের সাহায্য-সহযোগিতা প্রদানের পাশাপাশি করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানেও অনুদান ও চিকিৎসা সামগ্রী প্রদান করে করোনা সংকট মোকাবেলায় মানবিক দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, হাছান মাহমুদ চৌধুরী মৃত্যুতে দেশবাসী একজন সফল ব্যবসায়ী ও মানবিক মানুষ হারালো। শিক্ষা উপ-মন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

২৪ ঘণ্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন