সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ বছর বয়সী পুত্র সন্তানকে নির্জন পাহাড়ে নিয়ে গিয়ে পিটিয়ে মারাত্বক জখম করেছে সৎ পিতা।
সোমবার সকালে সীতাকুণ্ডে পৌরসভা মহাদেবপুর চৌধুরীপাড়া এলাকায় এঘটনা ঘটে। বর্তমানে শিশু সাইফুল ইসলাম তানিম সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
এঘটনায় তানিম এর পাষান্ড পিতা মোঃ সালাউদ্দিনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। জানা যায়, সীতাকুণ্ডু পৌরসভার মহাদেবপুর চৌধুরীপাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র সালাউদ্দিন (৪৬) গত ৫ বছর পূর্বে ডিভোর্স হওয়া সাতকানিয়ার ইয়াসমিন আক্তার (২৮)কে দ্বিতীয় বিয়ে করেন এবং ইয়াসমিন আক্তারের আগের সংসারে থাকা দুই বছরের এই শিশু তানিমকে মেনে নিয়ে বিয়ে করেন সালাউদ্দিন। কিন্তু বিয়ে করার পর থেকে পিতাহারা শিশুটিকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন।
তারই ধারাবাহিকতায় শনিবার সকালে তার দ্বিতীয় স্ত্রী ইয়াসমিনকে ফোন করে বলেন, শিশুকে পাহাড়ে সবজি বাগানে পাঠাতে সবজি তোলার জন্য। সবজি তোলার জন্য পাহাড়ে গেলে, সবজি কাটতে ভুল করায় তামিমকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক যখম করে। এদিন বিকাল চারটার সময় শিশুটি কান্না করতে করতে বাড়িতে এলে তার মা ইয়াসমিন আক্তার তার জামা খুলে দেখতে পায় পুরো শরীরে জখমের দাগ রয়েছে। তানিমের পিঠ, বুক, পেট,মাথা,চোখসহ শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাতের চিহ্ন দেখতে রয়েছে।
এব্যাপারে তানিমের মা ইয়াছমিন বলেন, সালাউদ্দিন একজন প্রতারক, সে এ পর্যন্ত তিনটি বিয়ে করেছে। সে লম্পট ও চরিত্রহীন একজন মানুষ। সে আমাকে মিথ্যে বলে বিয়ে করে ঠকিয়েছে।আমার পূর্বের সংসারের ছেলে তানিমকে শুরুতে মেনে নিলেও এখন সে আমার ছেলেকে মেনে নিতে পারছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা.নুরুউদ্দিন রাশেদ বলেন, শিশুটিকে পিটিয়ে মারাত্বক জখম করেছে তার পিতা। সারা শরীরে তার আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা চলছে তবে সুস্থ হতে বেশ সময় লাগবে।
এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার এসআই আবুল বাশার বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে শিশু তানিমের পিতা সালাউদ্দিনকে আটক করি। শিশুটিকে সে নির্মমভাবে মেরেছে। তার মা মামলা করেছে। দ্রুত মামলার চার্জশিট দেওয়ার চেষ্টা করছি। পুলিশের পক্ষ থেকে আইনের সর্ব্বোচ ব্যবহার করে পাষান্ড সালাউদ্দিনকে বিচারের মুখোমুখি করা হবে।
২৪ঘণ্টা/এন এম রানা/কামরুল ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ । ৫:৩০ সন্ধ্যা